lbctlbd

কোম্পানি প্রোফাইল

লাবলু বাবুল কম্পোজিট টেক্সটাইল লিমিটেড সিরাজগঞ্জ জেলার শিলন্দা, শিয়ালখোল এলাকায় অবস্থিত একটি আধুনিক ও নির্ভরযোগ্য টেক্সটাইল শিল্পপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকেই সততা, গুণগত মান এবং পেশাদার ব্যবস্থাপনাকে মূল ভিত্তি হিসেবে নিয়ে টেক্সটাইল খাতে কার্যক্রম পরিচালনা করে আসছে।আমরা আধুনিক প্রযুক্তি, উন্নত যন্ত্রপাতি এবং দক্ষ মানবসম্পদের সমন্বয়ে মানসম্মত সুতা, কাপড় ও ফ্যাব্রিক বিভিন্ন টেক্সটাইলজাত পণ্য উৎপাদনে প্রতিশ্রুতিবদ্ধ। উৎপাদনের প্রতিটি ধাপে কঠোর মাননিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসরণ করা হয়, যাতে গ্রাহক সর্বোচ্চ মানের পণ্য পেয়ে থাকেন।গ্রাহক সন্তুষ্টি, সময়মতো পণ্য সরবরাহ, আধুনিক ও সময়োপযোগী প্রযুক্তির ব্যবহার এবং উন্নত মান নিশ্চিতকরণ—এই মূল নীতিসমূহের উপর ভিত্তি করেই আমাদের সকল কার্যক্রম পরিকল্পিত ও পরিচালিত হয়ে থাকে। পাশাপাশি কর্মীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, দক্ষতা উন্নয়ন এবং পরিবেশবান্ধব উৎপাদন ব্যবস্থার উপর আমরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকি।

লাবলু বাবুল কম্পোজিট টেক্সটাইল লিমিটেড কেবল একটি শিল্পপ্রতিষ্ঠান নয়, বরং দেশের শিল্পোন্নয়ন ও স্থানীয় আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখার একটি দায়িত্বশীল উদ্যোগ। ভবিষ্যতেও আমরা আধুনিকায়ন, গুণগত উৎকর্ষতা এবং টেকসই উন্নয়নের মাধ্যমে দেশের টেক্সটাইল শিল্পে একটি আস্থাভাজন নাম হিসেবে এগিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ।

Shopping Cart